কোরবান আলী সোহেল আলোচিত হত্যা মামলার ২নং আসামি আটক

Share the post
নিজস্ব প্রতিবেদক:  সীতাকুন্ড বীর মুক্তিযোদ্ধা সন্তান কোরবান আলী সোহেল আলোচিত হত্যা মামলার ২নং আসামি আব্দুল মোমেন সুমন(২৮) প্রকাশ ডাকাত সুমনকে আটক করেছে র্যাব-৭।গতকাল রাতে র্যাব -৭ এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার ২০০ মিটারের মধ্যে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব। এইসময় র্যাব এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সুমন, তখন র্যাব সদস্যরা দাওয়া করে দুদর্ষ এই আসামিকে আটক করে।আসামি আব্দুল মোমিন সুমন মুরাদপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড দোয়াজি পাড়া আব্দুল মান্নানের মেঝ ছেলে।গত ১৯ মে ২০২১ইং তারিখে সীতাকুণ্ড উপজেলা গেইট এর সামনে কোরবান আলী সোহেল বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করে।নিহত কোরবান আলীর বাবা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার সওদারগর বাদী হয়ে ১০ জনকে আসামি করে সীতকুন্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশের পাশাপাশি মামলাটি ছায়া তদন্ত করছিল র্যাব।১নং আসামি জাফরকে র্যাব আটক করার পর ১৬৪ ধারায় জবানবন্দিতে ২নং আসামি আব্দুল মোমিন সুমনের সরাসরি হত্যা করার বিষয়টি নিশ্চিত করেন।জানা যায় আব্দুল মোমিন সুমন পুলিশ কন্টেবলকে বিয়ে করে।বউয়ের আশ্রয়ে পুলিশের দাপট দেখিয়ে চাঁদবাজি ও মাদক ব্যবসার করতেন সুমন।কিছু দিন আগে ভুয়া র্যাব পরিচয়ে প্রতারক রাশেদ, আব্দুল মোমিনের আপন মামা এবং আব্দুল মোমিন সুমন ডাকাতি মামলায় ২বার প্রায় ১ বছর জেল খেটে আসে।সীতাকুণ্ড মডেল থানায় খবর নিয়ে জানা যায় ১৮ সালে মুক্তিযোদ্ধা সন্তান আরমান কে প্রাকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্য আক্রমণ করে। বর্তমানে তার বাম হাতের কবজি নেই।১৯-২০ সালে সীতাকুণ্ড একাধিক ডাকাতি মামলার সাথে জড়িত এই সুমন।বর্তমানে তার নামে সীতাকুণ্ড মডেল থানায় ৭টি [৩০(৪)১৯, ৩(৩)১৯, ১৯(২)১৯,১৮(৯)১৮,৩০(৫)২১সীতাকুণ্ড থানার মামলা এবং জি আর-২০৫ ] এই সকল মামলা চলমান রয়েছে।তার গেফতারের সংবাদে এলাকাবাসী মষ্টি বিতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]