৬ বছরের শিশু কে গলা কেটে হত্যা!

Share the post

মো. আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি: ভুট্টা ক্ষেত থেকে মহিবুল্লাহ (৬) নামের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে। বৃহস্পতিবার (০৬ মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিয়ারঘাট ইউনিয়ানের একটি ভুট্টা ক্ষেত থেকে মহিবুল্লাহ (৬) নামে এক শিশুর গলা কাটা লাশটি উদ্ধার করা হয়। মহিবুল্লাহ তার নানার বাড়িতে গুরুদাসপুরে ১৫ দিন আগে বেড়াতে আসে। সে পাশ্ববর্তী সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক মো.ইসাহক আলীর শিশু ছেলে। বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল জানান, মুহিবুল্লাহ প্রায় ১৫ দিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে স্মাটফোন নিয়ে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায়। সন্ধ্যার পরও যখন সে বাড়িতে না আসে তখন খোঁজাখুঁজি শুরু করে এলাকাবাসী।

পরে আত্বীয় স্বজন এলাকায় মাইকিং করে। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ভুট্টা জমিতে তাঁর গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]