পলাশবাড়ীতে ২টি গাঁজার গাছ উদ্ধার আটক ১

Share the post

নুর আলম আজাদ,গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ২টি গাঁজা গাছ উদ্ধার সহ আমির উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই রবিউল ইসলাম ও এএসআই রেজাউল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে অভিযান পরিচালনা চালায়। এসময় ভেলাকোপা গ্রামের মৃত নবাব আলীর ছেলে আমির উদ্দিন জমির মধ্যে লাউয়ের জাংলার নিচ থেকে সাড়ে তিন কেজি ওজনের ২টি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে আটক করে। হরিনাবাড়ী পুলিশ তদš— কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা গাছ এবং আটক আমিন উদ্দিন পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]