৬৪ জেলায় ট্রেন যাবে: রেলমন্ত্রী

Share the post
বক্তব্য দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: দেশের ৬৪টি জেলায় রেলপথ সম্প্রসারণের কাজ চলছে উল্লেখ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য ভাবেন, দেশের জনগণের কথা চিন্তা করেন। তার নির্দেশেই দেশের প্রত্যেকটি জেলায় ট্রেন নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরের পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, রেলওয়ে এখন একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে। এ প্রতিষ্ঠানে হাসপাতাল আছে, স্কুল আছে, নিজস্ব নিরাপত্তাবাহিনী ও যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থাও আছে। আমরা এখন আর অন্যের ওপর নির্ভরশীল নই। আমরা নিজেদের আয় দিয়ে চলতে পারি।

তিনি বলেন, রেলওয়ে একসময় স্বকীয়তা হারাতে বসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদূরপ্রসারী পরিকল্পনায় এ রেল আবারও সগৌরবে ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর কয়েকটি মেগা প্রকল্পের মধ্যে কক্সবাজার রেলপ্রকল্পও একটি। তার নির্দেশেই ঢাকায় মেট্রো ট্রেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর কাজ চলছে। তিনি এ রেল ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এ কাজ শেষ হলে রেলে এ রুটে বৈপ্লবিক পরিবর্তন হবে। চট্টগ্রাম থেকে ঢাকা খুব কম সময়ে যাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]