দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার

Share the post
‘স্কিল রেডিনেস ফর অ্যাচিভিং এসডিজিস অ্যান্ড অ্যাডাপ্টিং আইআর ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

ঢাকা: আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বিশ্বে দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলন ও ‘স্কিল রেডিনেস ফর অ্যাচিভিং এসডিজিস অ্যান্ড অ্যাডাপ্টিং আইআর ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রযুক্তিনির্ভর পৃথিবী এগিয়ে যাচ্ছে। কাজেই চতুর্থ শিল্প বিপ্লব হবে। তার জন্য আমাদের দরকার দক্ষ জনশক্তি। সে কারণেই সরকার কারিগরি শিক্ষার উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষাকে সবচেয়ে প্রাধান্য দিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি।

দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সব সময় মনে করি একটি দেশকে যদি গড়ে তুলতে হয় দক্ষ মানবসম্পদই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে ডিপ্লোমা প্রকৌশলীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নির্মাণের ক্ষেত্রে পরিবেশের রক্ষায় মনোযোগী হতে ডিপ্লোমা প্রকৌশলীদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা সারা বাংলাদেশে কাজ করেন। পরিবেশ রক্ষা ও প্রতিবেশ ঠিক রাখার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া, ব্যাপকহারে বৃক্ষরোপণ ও জলাধারসহ সবকিছু যেন সংরক্ষণ হয় সেদিকটা আপনাদের একটু বিশেষভাবে দেখতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইডিইবির সভাপতি একেএমএ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]