১২ দিন বন্ধ থাকবে ইবির আবাসিক হল

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি।কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ মার্চ (বুধবার) থেকে ৭ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ১২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের এক সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন বলেন, আগামী ২৭ মার্চ সকাল ১০টায় হল বন্ধ করা হবে এবং ছুটি শেষে আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে। আবাসিক হল গুলো বন্ধ থাকাকালীন ভেতরে এবং আশপাশ সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এছাড়াও তিনি আরো বলেন, প্রক্টরিয়াল বডির নির্দেশে ছুটিতে নিরাপত্তার জন্য আনসাররা দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, মহান স্বাধীনতা ও বিজয় দিবস, পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর এবং শুভ দোলযাত্রা উপলক্ষ্যে গত ১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি রয়েছে। এছাড়াও ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]