হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

Share the post
সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জ্বালানি পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন ভোরে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল নলচিরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা।
অভিযানকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—নলচিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. মিলন (২২), মৃত মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), ৮ নম্বর ওয়ার্ডের মো. কামরুলের ছেলে মো. স্বপন (২২) এবং মো. সমিরের ছেলে মো. ফয়েল (১৯)।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত জ্বালানি তেল এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড আরও জানায়, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখা এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পল্লী চিকিৎসকের দোকানে হামলা, আটক ৩

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক  হাতিয়া প্রতিনিধি :হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনের বেলায় এক হিন্দু পল্লী চিকিৎসকের ফার্মেসিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।   রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওচখালী পুরাতন বাজারে পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদারের রুবেল ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।   স্থানীয় […]

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

Share the post

Share the postমোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে […]