সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

Share the post

সৌদি আরবের দামাম শহরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী রজব আলী (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত রজব জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত ওয়াহেদ প্রমাণিকের ছেলে।

নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী সুমন মিয়া বলেন, আমার ভাই আল হাজিয়া কোম্পানিতে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী হিসেবে দীর্ঘ ছয় বছর ধরে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও কাজে বের হলে পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনারস্থলেই তার মৃত্যু হয়।

চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল্লাহ বলেন, আগামী মাসেই (মার্চ) ছুটি কেটে দেশের বাড়িতে আসার কথা ছিল রজবের।ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান বলেন, এ বিষয়ে এখনও তাকে কেউ জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]