একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচল না কেউ

Share the post

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠিতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা (২৬) নামে এক গৃহবধূ। সন্তান জন্মের আধা ঘণ্টার মধ্যই সব নবজাতক মারা যায়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোগাদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওই সন্তানদের জন্ম হয়।ফারজানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিনমজুর ফারুক হোসেনের মেয়ে এবং নাজিরপুর এলাকার মো. মিরনের স্ত্রীভূমিষ্ঠ হওয়া ওই পাঁচ সন্তানের মধ্যে চারজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান ছিল।

ঘটনার পর প্রসূতি মায়ের অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার সন্ধ্যার পরে তাকে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নবজাতকগুলো অপরিপক্ক এবং ওজন কম হওয়ার কারণে জন্মের আধা ঘণ্টার মধ্য মারা গেছে বলে জানিয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবরিনা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]