সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস।

Share the post

রাজু আহম্মেদ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পালিত হলো যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস। রবিবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ রাবেয়া আলিম,সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবি, উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন,সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মাহামুদুল হাসান,বীর মুক্তিযোদ্ধা একরামুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,আজমল হোসেন সরকার সৈয়দপুরের আওয়ামী লীগ নেতা,ইন্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ। এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন মাননীয় সাংসদ রাবেয়া আলিম ও সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসীনুল হক মহসীন, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীরা।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন শেষে প্রত্যকে একটি করে গাছ রোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]