ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: বছর ঘুরে আগষ্ট আসে এক নিদারুন শোকবার্তা নিয়ে। এবছরও ১৫ই আগষ্টের শোকগাঁথা দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ঝালকাঠির সর্বস্তরের মানুষ।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা সদরসহ প্রতিটি উপজেলায় পিতা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় শোক দিবসের কর্মসূচি।

বাংলাদেশ আওয়ামীগের ঝালকাঠি জেলা, উপজেলা, শহর কমিটি এবং যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগসহ দলটির সকল অঙ্গসংগঠন এ কর্মসূচিতে যোগ দেয়।

জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। শোক দিবস উপলক্ষে ঝালকাঠি শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শোক দিবসের আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ ও পুরুষ্কার রিতরণী অনুষ্ঠান। ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া ও নলছিটিতেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরন করা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর এলাকার টিএন্ডটি সড়কের ফাতেমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

অপরদিকে সকাল ১১ টায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বের করাহয় শোক র‍্যালী। যা, পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

ঝালকাঠি কালেক্টরেট চত্বরে নির্মিত জাতির পিতার ম্যুরালে সরকার দল এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্থানীয় প্রেস ক্লাব, সামাজিক, সাংস্কুতিক ও ক্রিড়া সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা পুস্পস্তবক অর্পন করেছেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নানান কর্মসূচী। মসজীদসহ সকল ধর্মীয় উপসনালয়ে হয়েছে বিশেষ দোয়া অনুষ্ঠান। মহল্লায় মহল্লায় গরীব মানুষের মাঝে করা হয়েছে খাবার বিতরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]