সুনামগঞ্জে ভাতিজাকে খুনের দায়ে চাচার মৃত্যুদন্ড

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জে আপন ভাতিজাকে খুনের দায়ে চাচার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু বুধবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ছদরুল হোসেন চৌধুরী (৫৪)। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর দরগাপাশা গ্রামের আছাবুর রহমান চৌধুরীর ছেলে হাবিবুর কিবরিয়া চৌধুরী সেজু (৯) কে পারিবারিক ও জমি-জমা বিরোধের জের ধরে গলা কেটে হত্যা করে সেজুর আপন বড় চাচা ছদরুল হোসেন চৌধুরী। সেজুকে গলা কেটে হত্যা করে তার লাশ ধানের গোলার নিচে রেখে বসত ঘর তালাবন্ধ করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ঘাতক চাচা ছদরুল হোসেন চৌধুরী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ছদরুল হোসেন চৌধুরীর ঘরের ধানের গোলার নিচ থেকে সেজুর লাশ উদ্ধার করে। ঘটনার পরদিন সেজুর বাবা আছাবুর রহমান চৌধুরীর বাদী হয়ে ছদরুল হোসেন চৌধুরীকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বুধবার ছদরুল হোসেন চৌধুরীর ফাঁসির রায় ঘোষণা করেন। মামলার দায়ের পর থেকে এবং আজ বুধবার রায় ঘোষণার সময়ও দন্ডপ্রাপ্ত ছদরুল হোসেন চৌধুরী পলাতক ছিলেন। তবে তার পক্ষে মামলা পরিচালনায় রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাড. শাহাব উদ্দিন চৌধুরী (২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]