বাগেরহাটে আওয়ামীলীগ নেতার মৎস ঘের দখলের অভিযোগ

Share the post

মেজবাহ ফাহাদ(বাগেরহাট প্রতিনিধি): বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামিলীগ নেতার মৎস ঘের দখলের অভিযোগ উঠেছে, সরেজমিনে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওয়ামাীলীগ সভাপতি সেলিম হাওলাদার লক্ষ্মিখালী বাজার সংলগś সাড়ে ১২ বিঘা জমিতে দীর্ঘ ৮ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে গলদা ও সাদা মাছের চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। জমির মালিকদের যথানিয়মে হাড়ির টাকা পরিশোধের চূক্তিতে ঘের করেন। তার ঘেরে এখনো ১ লক্ষ ৩০ হাজার টাকার গলদা ও সাদা মাছ রয়েছে। কিন্তু একটি মহল তার ঘের দখলের জন্য পায়তারা করছে। ইতোমধ্যে এ মহলটি পেশি শক্তির জোরে ঘেরে মাটির ভেড়িবাঁধ ও ঘৈ ঘরের পাশে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করার চেষ্টা করছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার সেলিম হাওলাদার উপায়ান্ত না পেয়ে ঘের দখলের নেতৃত্বে থাকা প্রভাবশালী জনৈক সজিবুর রহমানকে বিবাদি করে জেলা পুলিশ সপারের বরবাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইন চার্জ বিষয়টি তদন্তের জন্য এসআই জাহাঙ্গীর হোসেনকে দায়িত্ব প্রদান করেন। সেলিম হাওলাদার জানান, পুলিশী তদন্তের পূর্বেই ঘেরদখলদারদার মহলটি মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) ঘেরের মাটি কেটে পানি নিষ্কাষনের পাইপ স্থাপন করেছে। বিষয়টি তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি বলেন, যে জায়গায় পাইপ স্থাপন করেছে তদন্তে বিবাদি পক্ষ না পায় তবে তা ছেড়ে দিতে বাধ্য থাকবে। স্থানীয়রা জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশ উপেক্ষা করে তদন্তের পূর্বে কিভাবে ঘেরে মাটি কেটে পাইপ স্থাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]