‎সুনামগঞ্জে নবীগঞ্জের গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

Share the post
‎স্বপন রবি দাশ,সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকায় নবীগঞ্জের সুমি দাশ (২১) নামের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার বিবাদকে কেন্দ্র করে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী কৃষাল শেখর তালুকদার (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।
‎নিহত সুমি দাশ নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা। মৃতের মা বাবলী রানী চৌধুরী (৫০) গত ৭ জানুয়ারি রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেছেন।
‎মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সুমির বিয়ে হয় কৃষাল শেখর তালুকদারের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও শারীরিক–মানসিক নির্যাতন চলছিল। নির্যাতন সহ্য করতে না পেরে সুমি বাবার বাড়ি চলে যান এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
‎প্রায় দেড় মাস আগে স্বামী ও শ্বশুর–শাশুড়ি তাঁকে বোঝিয়ে পুনরায় ধোপাখালি এলাকার ভাড়া বাসায় ফিরিয়ে নেন। ৭ জানুয়ারি বিকেলে পরিবারের কাছে হঠাৎ ফোনে জানানো হয়, সুমি মারা গেছেন। হাসপাতালের কাছে গেলে মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
‎পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে। তদন্ত চলছে।”
‎সুমি দাশের মরদেহ গত বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি নবীগঞ্জের দত্তগ্রামে সমাধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]