সীমান্তের নিরাপত্তার পাশাপাশি মানবসেবায় বিজিবি

Share the post
নওগাঁ প্রতিনিধি: তীব্র শীতের প্রভাবে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে দুঃস্থ ও শীতার্ত মানুষেরা যখন ন্যূনতম উষ্ণতার জন্য সংগ্রাম করছে, ঠিক সেই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
সোমবার (০৫ জানুয়ারি) ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রায় ১০০ জন শীতার্ত ব্যক্তি—বিধবা ও বৃদ্ধ নারী-পুরুষ এবং অটিস্টিক ও এতিম শিশুদের মাঝে উন্নত মানের শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং সুবেদার মেজর মোঃ লাল মিয়া।
শীতবস্ত্র বিতরণ শেষে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, তীব্র শীতের এই সময়ে শীতার্ত ও অসহায় মানুষগুলো যেন কষ্টে না থাকে—সে লক্ষ্যেই বিজিবি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। সীমান্তের নিরাপত্তার পাশাপাশি দেশের মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও এই মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]