সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি দিয়ে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি ও আমার পরিবারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের চেয়ারম্যান ইমাম হাসান আবুচান। সোমবার (০৫ জানুয়ারী) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার পরিবার আপাদমস্তক একটি জাতীয়তাবাদী স¤্রান্ত মুসলিম পরিবার। আমি চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের সফল চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপি‘র সভাপতি, জেলা বিএনপির সহ:সভাপতি ছিলাম। আমার ছেলেরা বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি‘র বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়ে আসছে। আমি এবং আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল, আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে নামে, বে-নামে বিভিন্ন আইডি ব্যবহার করে, নানা রকম অপ-প্রচার চালিয়ে যাচ্ছে, যাহা আদৌ সত্য নয়।

তিনি আরো বলেন, বিগত ০৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, দুর্গাপুর থানা, উপজেলার বিভিন্ন স্থাপনা এবং সনাতন ও খ্রীষ্ট ধর্ম্মালম্বী বিভিন্ন মন্দির ও গীর্জা আমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে রক্ষা করেছি। এছাড়া বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করেছি। মুলত: এ ধরনের কাজে এই কুচক্রী মহল স্বার্থলুটতে পারেনি বিধায় আমার নামে নানা অপ-প্রচার করে যাচ্ছে। আমি এই মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]