সিএমপির চান্দগাঁও থানার অভিযানঃ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ০৮

Share the post

সাজ্জাদ হোসেন চৌধুরী,স্টাফ রিপোর্টারচ(চট্টগ্রাম): একজন মহিলা গত ০৮ অক্টোবর রাত ১০টা সময় রাঙ্গুনিয়া থানাধীন গ্রামের বাড়ী হইতে চট্টগ্রাম শহরস্থ বর্তমান ঠিকানার বাসায় উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সা যোগ রওনা হয়। সেই মহিলা গত ০৮ অক্টোবর রাত অনুমান ১১টা দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি অটোরিক্সা হইতে নামিয়া তাহার বর্তমান ঠিকানার বাসার উদ্দেশ্যে রিক্সা ভাড়া করে। ঐ মহিলা উক্ত রিক্সা যোগে কাপ্তাই রাস্তার মাথা হইতে চকবাজার যাওয়ার পথে সিএনজি অটোরিক্সা যোগে কতিপয় দুস্কৃতিকারী ভিকটিমকে বহনকারী রিক্সাকে পিছন পিছন লক্ষ্যে করতে থাকে। দুস্কৃতিকারীরা গত ০৮ই অক্টোবর রাত অনুমান ১১.৩০ মিনিটে সময় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর এলকায় ঐ মহিলার বহনকারী রিক্সা থামিয়ে ভিকটিমকে টেনে হেচড়ে চান্দগাঁও থানাধীন আরকান রোড মৌলভী পুকুর পাড়স্থ জনৈক আনোয়ার সাহেবের ৪র্থ তল বিল্ডিংয়ের ডান পাশের গলিতে নিয়ে ৮/১০ জন মিলে ঐ মহিলা কে গনধর্ষন করে। ঐ মহিলা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ওসিসি তে চিকিৎসাধীন আছে। কতব্যরত পুলিশ জানায় উক্ত গনধর্ষন ঘটনায় সিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) জনাব নাদিরা নূর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) জনাব শহীদুল ইসলাম এর তত্ত্বাবধানে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান খোন্দকার ও পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব রাজেস বড়ুয়ার নেতৃত্বে চান্দগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া গনধর্ষন ঘটনার মূল আসামী জাহাঙ্গীর(৩৮), মোঃ ইউসুফ(৩২), মোঃ রিপন(২৭), মোঃ সুজন(২৪), দেবু বড়ুয়া প্রঃ জোবায়ের হোসেন(নও মুসলিম)(৩১), মোঃ শাহেদ(২৪), রিন্টু দত্ত প্রঃ বিপ্লব(৩০) ও মনোয়ারা বেগম @ লেবুর মা(৫৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানাধীন নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]