রাঙ্গুনিয়ায় সাধারণ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের আলোক প্রজ্জ্বলন ও আনন্দ মিছিল

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাংগুনিয়ায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রাখায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আলোক প্রজ্জ্বলন ও আনন্দ মিছিল করেন একদল সাধারণ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাঙ্গুনিয়ার কলেজের স্কুলের শিক্ষার্থীরা রাঙ্গুনিয়া থানার সামনে জড়ো হয়, এরপর রাঙ্গুনিয়া থানার সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার অনুমোদন বাস্তবায়ন করার আশ্বাস দেয়ায় ধন্যবাদ জানিয়ে আলোক প্রজ্জ্বলন ও আনন্দ মিছিল করেন। রাঙ্গুনিয়া কলেজের ছাত্র মোঃ মিরাজ সিকদার বলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাজের দাবি মেনে নেওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী নেত্রী তিনি কষ্ট বুঝেন। তিনি কখনো ধর্ষকদের প্রশ্রয় দেননি কোন অপরাধ কে প্রশ্রয় দেননি। তিনি দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখাই রাঙ্গুনিয়ার ছাত্রসমাজ তার কাছে কৃতজ্ঞ। আরেক জন শিক্ষার্থী মোঃ শাহিদুল ইসলাম একান্ত বলেন,তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য রাজপথে নেমে ছিলেন সাধারণ ছাত্র সমাজ হয়ে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ দেশের নারীদের কথা চিন্তা করে এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন।তারাই আলোক প্রজ্জ্বলন ও আনন্দ মিছিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে। রাঙ্গুনিয়ার সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এই আনন্দ মিছিল ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জাবেদ, ইমতিয়াজ ও ফাহিম সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]