সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যান চালক ও আরোহী আহত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের জামতলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যানচালক তোফাজ্জেল হোসেন (৪৫) ও তাঁর সঙ্গে থাকা এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, মেডিকেল কলেজমুখী একটি ট্রাক রেনুপোনা বহনকারী ইঞ্জিনভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস সড়কে অতিরিক্ত গতিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি নেই। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]