সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল সুন্দরবনের নারীদের জীবনে নতুন আলোর ছোঁয়া

Share the post
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: জীবন ছিল জোয়ারের মতো অনিশ্চিত। কখনও বন থেকে মাছ, কখনও মধু সংগ্রহ—এই ভরসাতেই চলত সুন্দরবনের পাড়ের নারীদের সংসার। কিন্তু সেই নির্ভরতা কমাতে, তাদের হাতে ধরা দিল নতুন আশার আলো।
রবিবার বিকেলে উন্নয়ন সংস্থা লিডার্স সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ জন নারীর হাতে বিকল্প জীবিকার জন্য অর্থ সহায়তা তুলে দেয়। সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রত্যেক নারী পান বিশ হাজার টাকা করে। মোট দুই লাখ টাকার এই সহায়তা দেওয়া হয় ‘সুন্দরবনে মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ ও জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা’ প্রকল্পের আওতায়, যা বাস্তবায়িত হচ্ছে মেরিডিয়ান ইনস্টিটিউটের সহযোগিতায়।
প্রথম দফায় গত জুন মাসে প্রত্যেক উপকারভোগীকে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে আরও দশ হাজার টাকা করে সহায়তা পেয়ে নারীরা জানান, এখন তাঁরা বিকল্প আয়ে এগিয়ে যেতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাজী নজরুল ইসলাম, ইউনিয়নের সদস্য মো. রবিউল ইসলাম, মুনসিগঞ্জ ইউনিয়নের সদস্য মো. জিয়াউর রহমান ও সুন্দরবন প্রেসক্লাবের সদস্য আব্দুর রশিদ।
এ ছাড়া অনুষ্ঠানে লিডার্সের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন।
প্রধান অতিথি বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষা ও টেকসই জীবিকা গড়ে তুলতে নারীদের ভূমিকা অনস্বীকার্য। অতিথিরা প্রকল্পের প্রশংসা করে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
সহায়তা পাওয়া নারীরা জানান, এই অর্থ দিয়ে তাঁরা হাঁস-মুরগি পালন, ছোট ব্যবসা ও সবজি চাষ শুরু করবেন। তাঁদের আশা—এই সহায়তা তাঁদের জীবনযুদ্ধে টিকে থাকার শক্তি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]