সাতক্ষীরায় ওয়াইফাই এর তার কাটাকে কেন্দ্র করে ২ জন গুলিবিদ্ধ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটার সময় আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুইজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাত ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শাকরা গ্রামের সাবেক মেম্বার সাহেব আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
আহতদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ আহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের এস এম সাইদুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীনুর রহমান জানান, দুটি মোটরসাইকেলে চারজন লোক ভোররাতে কোমরপুর গ্রামের সাহেব আলির বাড়ির সামনে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ভোর রাত ৪টার দিকে আমরা কয়েকজন মিলে তাদের মধ্যে একজনকে ধরে ফেলি। এ সময় বাকিরা আমাদের উপর গুলি চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে। একপক্ষের লোকজন তার কাটতে আসলে অপরপক্ষের লোকজন তাদের একজনকে আটক করে। এসময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এক ধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তবে এটি গুলিবর্ষণের কোন ঘটনা নয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বেশ কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]