সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ঝালকাঠিতে তিন সাংবাদিককে দেড়লাখ টাকা অনুদান প্রদান

Share the post

মো: সাগর হাওলাদার, ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির তিনজন অসচ্ছল সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান বাবদ দেড়লাখ টাকার চেক পেয়েছেন।

রোববার দুপুর সাড়ে বারটায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিন সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলেদেন জেলা প্রশাসক মো. জোহর আলী ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ কামাল হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আককাস সিকদার উপস্থিত ছিলেন।

যারা অনুদান পেয়েছেন তারা হলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি চ্যানেল আই ও জনকন্ঠ প্রতিনিধি মানিক রায় পঞ্চাশ হাজার টাকা, ঝালকাঠি প্রেসক্লাব সদস্য ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি আব্দুর রহিম রেজা পঞ্চাশ হাজার টাকা ও নলছিটি প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক দৈনিক সংবাদ উপজেলা সংবাদদাতা মিলনকান্তি দাস।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সাংবাদিকদের আর্থিক অবস্থা বিবেচনা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রণয়নের উদ্যোগ নেন ।

গত প্রায় সাত বছর যাবত সরকার কয়েকশত অসচ্ছল, অসুস্থ, ও দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়ে আসছে । এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী মানবিক পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]