জলঢাকায় হাফিজুর রহমান হত্যায় ব্যবহার হয় ৮০টাকার ছুড়ি

Share the post

রাজু আহম্মেদ, নীলফামারী জেলা প্রতিনিধি :নীলফামারীর জলঢাকায় টাকার লোভ সামলাতে না পেরে ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জলঢাকা শহরের হাফিজুর রহমানকে(৫৫)।
গত ৩১মে রাতে পৌণে নয়টার দিকে জলঢাকা শহরের উত্তর চেরেঙ্গা পুলের পাড় নামক এলাকার একটি আবাদী জমিতে হত্যা করা হয় তাকে হাফিজুরকে।
এ ঘটনায় জড়িত মুল আসামী রুবেল হোসেনকে(৩৫) কে গাজিপুর জেলার কালিয়াকৈর থেকে পুলিশ গ্রেফতার করেছে গত রাতে।

রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। রুবেল একই এলাকার তালেব আলীর ছেলে এবং একজন কসমেটিকস ব্যবসায়ী।
রবিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাফিজুর হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তির গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমে জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।

এতে জানানো হয় হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছোড়া, দুটি মোবাইল, হাফিজুর রহমানের লুঙ্গির গোচে থাকা ২লাখ ৮৫হাজার ৩০৯ টাকা, রুবেলের স্যান্ডেল ছাড়াও হাফিজুরের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোখলেছুর রহমান জানান, হাফিজুরের ছেলে সাদেকুল ইসলাম ও আসামী রুবেল ইসলাম একই ধরণের ব্যবসায় নিয়োজিত হওয়ায় রুবেলের দোকানটি চার লাখ টাকায় বিক্রির কথা ছিলো সাদেকুলের কাছে।দোকান ক্রয়ের এই টাকা ছিলো হাফিজুরের কাছে।

বিষয়টি জানতে পেয়ে ঘটনার দিন রাত আটটার দিকে ৮০টাকা দিয়ে একটি ছোড়া কিনে চেরেঙ্গা এলাকায় কৌশলে নিয়ে হাফিজুরকে কুপিয়ে হত্যা করে রুবেল। ঘটনার পর থেকে পলাতক ছিলো সে।
এ ঘটনায় নিহতের ছেলে সাদেকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন জলঢাকা থানায়।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গতরাতে(৫জুন) গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার বিকেলে গ্রেফতার আসামীকে সিনিয়র জুসিডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লিজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ, গোয়েন্দা বিভাগের পরিদর্শক ফিরোজ কবির, নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]