সকল ধর্মই মানুষের কল্যাণের জন্য : এম. রেজাউল করিম চৌধুরী

Share the post

নিউজ ডেস্ক: ধর্ম মানুষকে সৎ হবার শিক্ষা দেয়। ধর্ম মানুষকে সঠিক পথে চলার পথ দেখায়। যে মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান থাকবে সে মানুষ কখনো অপরের ক্ষতি সাধন করতে পারে না। সবসময় সে দেশ ও দশের ভালোর জন্য কাজ করবে। হিসাং থেকে বেরিয়ে এসে জীবকে ভালোবাসার পথ দেখিয়ে গৌতম বুদ্ধ বলেছেন অহিংসা পরম ধর্ম। এ থেকেই বুঝা যায় ধর্ম মানুষের কল্যাণের জন্য। চান্দগাঁও আন্তর্জাতিক নিদর্শন ভাবনা কমপ্লেক্স এর প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী । ২৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও আন্তর্জাতিক নিদর্শন ভাবনা কমপ্লেক্স এর প্রতিনিধিরা মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা তাদের চান্দগাঁও আন্তর্জাতিক নিদর্শন ভাবনা কমপ্লেক্স এর কার্যক্রম সম্পর্কে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীকে অবহিত করেন এবং তাদের চান্দগাঁও আন্তর্জাতিক নিদর্শন ভাবনা কমপ্লেক্স পরিদর্শন করার জন্য আহবান জানান। এসময় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভাবনা বিষয়ক সম্পাদক ভদন্ত আর্যশ্রী মহাথেরো, মহানগর যুবলীগ নেতা সীজার বড়ুয়া, সাধিকা কাজলী বড়ুয়া, মনোজ কুমার বড়ুয়া ও সৈকত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]