‘শিক্ষাপ্রতিষ্ঠান আংশিকভাবে খোলার কোন সুযোগ নেই’

Share the post

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আংশিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার কোনও সুযোগ নেই। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রস্তাব দেয় গ্রামাঞ্চলে ২৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয় খুলে দিতে। তারপরেই এমন তথ্য জানালো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, ‘করোনা পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনও সুযোগ নেই।’

করোনা পরিস্থিতি অনুকূলে এলে নতুন স্বাভাবিক পরিস্থিতিতে কীভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে তার একটি নির্দেশিকা প্রস্তুত করে পাঠানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এছাড়া ১ নভেম্বর থেকে সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রণয়ন করে তা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ)। সেই হিসেবে অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূলে না এলে নভেম্বরেও খোলা হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, যত কিছু করা হোক না কেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি অনুকূলে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। যে যাই প্রস্তাব দিক প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন শীতে করোনা বাড়তে পারে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখন কোনও সিদ্ধান্ত নেবো না। প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।’

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্ব-স্ব মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এরপর থেকে কিছু শিক্ষক ও মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা গ্রাম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক খোলার প্রস্তাব দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে। তবে পরিস্থিতি বিবেচনা করে সেই প্রস্তাবের বিপক্ষেই মতামত জানালো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

চলতি বছর ৮ মার্চ বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হলে করোনার বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য গত ১৭ মার্চ থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

K English Nest Canada স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Share the post

Share the postবাচ্চাদের Native Speaker এর মতো করে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্যে প্রথম ২০১৮ সালে গড়ে তুলেছিলাম Kids Club. সেই সময় বাচ্চা এবং অভিভাবকদের অসীম আগ্রহ, আমাকে উৎসাহিত করেছে এই ধারাকে অব্যাহত রাখতে। ২০২২ সালে কানাডা যাওয়ার পর এবং সেখানে স্কুলে কাজ করার মাধ্যমে Native Speaker এর মতো কথা বলার গুরুত্ব আরও বুঝতে পারলাম। […]

পুঁজি বাজারে সাফল্যের চাবিকাঠি

Share the post

Share the postশেয়ার বাজারে সফলতার জন্য প্রয়োজন বিনিয়োগ শিক্ষা, আর এর জন্য প্রয়োজন অধ্যবসায়। আমাদেরকে পুঁজি বাজারে সফলতা পেতে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ, পজিটিভ ইন্ডিকেটর ও পুঁজি বাজারের শৃঙ্খলার নীতি সম্পর্কে জানতে হবে। আর এই জ্ঞান আহরনের জন্য স্বশিক্ষার কেনো বিকল্প নাই, এছাড়াও সাহায্য নিতে পারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুলোর ও বই পুস্তকের। পুঁজি বাজারের উত্থান ও […]