শ্রীপুরে সিপিআর -কার্ডিও পালমোনারী রিসাসেটেশনের উপর স্কুল পর্যায়ে অবহিত করন ও প্রশিক্ষণ কর্মশালা
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার সম্মিলিত পঞ্চপল্লী বালিকা বিদ্যালয় মিলনায়তনে সিপিআর – কার্ডিও পালমোনারী রিসাসেটেশনের উপর স্কুল পর্যায়ে অবহিতকরন ও হাতে কলমে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরন কর্মশালায় সিপিআর,মাদকাসক্তি,ভেপিং ঝুঁকি, আত্মহত্যা,বয়ঃসন্ধিকালীন,শারিরী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাক্তার জুলি চৌধুরী ছাত্রীদের উদ্যেশে বলেন, আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে এসেছি তার মধ্যে প্রতিবছর সিপিআর রোগীর সংখ্যা বাড়ছে এটা উদ্বেগের বিষয়। এছাড়া ভেপিং ঝুঁকি (ই-সিগারেট) যা খেলে আমাদের শরীরের হার্ট, ফুসফুস, কিডনি অতি অল্প সময়ের মধ্যে মৃত্যু ডেকে আনছে। এ থেকে আমাদের এ প্রজন্মকে বের হয়ে আসতে হবে। এটাই আমাদের আজকের বিষয়। ডাক্তারদের উপস্থাপনের মধ্যে দিয়ে বিষয়গুলো আপনারা দেখলেন। এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের এই প্রজন্মকে বের হয়ে আসার প্রত্যাশা রইলো । প্রধান শিক্ষক বিধান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন ইর্ন্টানি চিকিৎসক সিপিআর মাদকাসক্তি, ভেপিং ঝুঁকি,আত্মহত্যাসহ পাঁচটি বিষয়ে বিদ্যালয়ের ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন তা দেখে ভাল লাগলো। এ ধরেন কর্মশালা প্রতিটি বিদ্যালয়ে হলে সবাই উপকৃত হবে এবং সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও প্রায় তিন শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন.

