শ্রীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Share the post
 মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরে আনন্দ কুমার (৩৫) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বালিয়াঘাটা গ্রামে বাড়ির পাশে আম বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার বালিয়াঘাটা গ্রামে গৌর চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা, সোমবার সকালে বালিয়াঘাটা গ্রামের লোকজন স্থানীয় একটি আম বাগানে আমগাছে ঝুলন্ত একটি মরদেহ দেখতে পায়। পরে তার শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় লোকজন আরো জানান, আনন্দ একজন মানসিক প্রতিবন্ধী ছিল।
এ ব্যাপারে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, আমরা মরদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]