শেষ পর্যন্ত এই পৃথিবীতে জায়গা হল না বরিশালের বিষপান করা সেই প্রেমিক জুটির

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রিতিনিধি।

বরিশালে বিষপান করা সেই প্রেমিক জুটি অবেশেষ মৃত্যুর কাছে হার মানলো। বরিশাল জেলাস্থ আগৈলঝাড়া উপজেলার রত্নাপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে পূজা এবং একই ইউনিয়নের বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রকাশ। দু’জনেই দু’জনকে খুব ভালোবাসতেন। দীর্ঘদিনের প্রেম তাদের। বয়স কম, তাই তাদের পরিবার রাজি হচ্ছিলো না বিয়েতে। আর এ কারণেই বিষপান করে দু’জন মিলে। এর পরিণতিটাও হলো করুণ। কেউ বেঁচে রইলো না পৃথিবীতে। প্রেমিকার উপবৃত্তির টাকায় বিষ পানের ৩৬ ঘণ্টা ব্যবধানে প্রেমিকা ও প্রেমিক দুজনের মৃত্যু হলো। শনিবার সকাল ১১টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে প্রেমিক প্রকাশ বিশ্বাস (১৭) মারা যায়। এর আগে বৃহস্পতিবার রাত ১টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রেমিকা পূজা বৈরাগী (১৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]