শেরপুরে ওয়ার্ড কাউন্সিলরের মোটরসাইকেল চুরি

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পৌরসভার এক কাউন্সিলের মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের তালা ভেঙ্গে চুরি হয়েছে।সোমবার (১৭আগষ্ট) রাতে শহরের জগন্নাথপাড়ার মিন্টু মিয়ার মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার থেকে এই চুরি হয়েছে।

শেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক ফয়সাল সোহাগ জানান, সোমবার বিকালে আমার ছেলে বাজাজ ১০০ সিসি মোটর সাইকেল (রেজিষ্ট্রেশন নং বগুড়া-হ-১৫-০৫২৮) মেরামত করার জন্য ওই সার্ভিসিং সেন্টারে রেখে আসে। সকালে জানতে পারি সার্ভিসিং সেন্টারের তালা ভেঙ্গে মোটর সাইকেলটি চুরি হয়েছে।

সার্ভিসিং সেন্টারের স্বত্তাধিকারী মিন্টু মিয়া জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে এসে দেখি ঘরে মোটরসাইকেলটি নেই।

এ ব্যাপারে শেরপুর টাউন ফাঁড়ির ইনচার্জ ছাম্মাক হোসেন জানান, মোটর সাইকেল চুরির খবর শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]