গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদন্ড

Share the post

মোঃনুর আলম আজাদ,গাইবান্ধা : গাইবান্ধায় মাদক মামলায়
পারভেজ মিয়া (৩১) নামে এক বাস সুপারভাইজারকে মৃত্যুদন্ড
দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা সহ
অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে গাইবান্ধা সিনিয়র জেলা ও
দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্ত আসামি পারভেজ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার
ধর্মপুর দিলদার পাড়া গ্রামের শামীম আলমের ছেলে। তিনি পেশায়
সম্যরাজা পরিবহন-১ এর সুপারভাইজার ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে
বেখুসুর খালাস দিয়েছেন আদালত। এরা হলেন- আফাজ উদ্দিন, দুদু
মিয়া ও সাইদুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলার বাগজা বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব
১৩ এর একটি দল। এসময় গোবিন্দগঞ্জ থেকে হিলিগামী যাত্রীবাহী
একটি বাসের সুপারভাইজার পারভেজকে ৪৫০ গ্রাম হেরোইনসহ
আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের ডিএডি জাহিদ
হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষীর গ্রহন শেষে আসামির উপস্থিতিতে বিচারক
আজ এ মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক
আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ে আমরা
খুশি।এদিকে, এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবু আলা
মোহাম্মদ সিদ্দিকুর রহমান রিপু। আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ
আদালতে আসামির পক্ষের আপিলের কথা জানিয়েছেন তিনি।
এর আগে, চলতি বছরের গত ৩ মার্চ মাদক মামলায় গাইবান্ধার
একটি আদালতে রবি দাস (৩০) নামে এক যুবককে মৃত্যুদন্ড
দেওয়া হয়। একইসঙ্গে তাকে এক লাখ টাকাও জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]