শেখ হাসিনার স্বপ্ন ও প্রত্যাশার রূপকল্প বাস্তবায়নে নৌকার বিজয় ছাড়া আর কোন বিকল্প নেই : রেজাউল করিম চৌধুরী

Share the post

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন-সম্ভাবনার স্বর্ণদ্বার। বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয় এই বন্দর দিয়ে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ও প্রত্যাশার রূপকল্প বাস্তবায়ন ও চট্টগ্রামের উন্নয়ন এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শেখ হাসিনা কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখতে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ‘সমৃদ্ধির প্রতীক নৌকার বিজয় ছাড়া আর কোন বিকল্প নেই।’ ০৮ নভেম্বর রবিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নগরীর ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক নির্বাচনে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। তিনি আরো বলেন, এ পতেঙ্গা এলাকায় নির্মিত হচ্ছে দেশের প্রথম এবং একমাত্র টানেল। এ টানেলটি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন আরও একধাপ এগিয়ে যাবে। কর্ণফুলী নদীর ওপারে গড়ে উঠবে অর্থনৈতিক জোন ও সমৃদ্ধ আর এক মহানগরী। এর ফলে দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের সাথে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার দূরত্ব আরো কমে আসবে। মূল শহরের সঙ্গে নদীর অন্য প্রান্তের সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ার পাশাপাশি বিকশিত হবে পর্যটন শিল্প । হাজী এম এ হালিমের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাজী শাহাদাত হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের সদস্য কামরুল ইসলাম ভুলু, কাউন্সিলর পদপ্রার্থী আবদুল বারেক, মো. আলি, চেয়ারম্যান মো. জাকির, নুর মোহাম্মদ, মোহাম্মাদ জাবের, নুরুল আবসার, নুরুল আকতার, সাদেকুর রহমান সাদেক, মো. ইদ্রিস, মো. মোজাহের, মৌলানা মো. মনসুর, আবু সুলতান, আবু তৈয়ব, সুলতান গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম নজরুল, নজরুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান মিজান, মেহরাব তৌসিফসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]