চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Share the post
নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি নির্যাতনের শিকার চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও গোলাম সরওয়ারের অপহরনকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী করেছে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব । শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী আঞ্জুমানআরা, নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী, বিএমএসএফ চট্টগ্রাম জেলা সভাপতি কে এম রুবেল , মানব অধিকার নেতা এস এম আজিজ সহ অন্যান্যরা। 
এসময় বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন চলছে , এ নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে , শুধু প্রতিবাদ আর মানববন্ধনের  মধ্য দিয়ে নয়, আমাদের লিখনি শক্তির মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে হবেল। সাংবাদিক গোলাম সরওয়ারের মত যেন আর কোন সাংবাদিক নির্যাতন না হয়, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অবিলম্বে গোলাম সরওয়ারের অপহরণকারীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান বক্তারা।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিয়নের আহ্বায়ক জুনায়েদ হাসান, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক লায়ন এম এ হোসেন বাদল, আইন সম্পাদক এডভোকেট জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ভুঁইয়া, অর্থ সম্পাদক আবদুল কাদের রাজু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, বাবলু বড়ুয়া, সিএসটিভির সম্পাদক রহিম, সোনালী নিউজের চট্টগ্রাম নগর সম্পাদক আব্দুল হান্নান হিরা, সাপ্তাহিক দ্বীপের আলো সম্পাদক ফসিউল আলম খোকন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]