শুধু জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ: শিক্ষা উপমন্ত্রী

Share the post

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শুধু জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ। এজন্য গবেষণার প্রয়োজন।

শনিবার (১২ মার্চ) বেলা ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভাপতির বক্তব্যে শিক্ষ উপমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার মান উর্ধ্বমুখী করার চেষ্টা আমরা করছি। বস্তুত এই শিক্ষার মান উর্ধ্বমুখী করতে বা বৃদ্ধি করতে মনিটরিং ও এভ্যুল্যুয়েশন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সিলেবাসও হতে হবে আন্তর্জাতিক।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বিভাগভিত্তিক ও ক্লাস্টারভিত্তিক মতবিনিময় সভা আয়োজন করা হবে।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, হাসিনা মহিউদ্দিন, রেমন্ড আরেং ও বোরহানুল হাসান চৌধুরী সালেহিন প্রমুখ।

এই সভার সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশের খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]