খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা চলছে : হাছান মাহমুদ

Share the post

চট্টগ্রাম সংবাদ : ‘জিয়াউর রহমানের মতো খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা করছে বিএনপি। আর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন’ এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে কক্সবাজারের রামুতে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা পেতাম না, ভাষার অধিকার তথা মাকে মা বলার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু প্রথম বাঙালি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছেন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ আজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। গ্রাম আর শহরের পার্থক্য নেই আজ। ৪০ হাজার কোটি টাকা খরচ করে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে শেখ হাসিনার সরকার।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম ও কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হাসান প্রমুখ। সভায় জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]