শিক্ষা প্রতিষ্ঠান-শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান দেয়ার নীতিমালা আবার ও সংশোধন হচ্ছে

Share the post

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেয়ার নীতিমালাটি আবারও সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৯ খ্রিষ্টাব্দের শেষ দিনে জারি করা নীতিমালাটি সংশোধনে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে এ নীতিমালা নিয়ে সভায় বসছেন কর্মকর্তারা। সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

গতবছরের ৩১ ডিসেম্বর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেয়ার সংশোধিত নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। একবছরের মাথায় সে নীতিমালা আবারও সংশোধন করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেয়ার নীতিমালাটি আবারও সংশোধনে আগামী ১৫ নভেম্বর সভা ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী মহোদয় এতে সভাপতিত্ব করবেন। সভায় নীতিমালাটি সংশোধনে আলোচনা হবে।

জানা গেছে, সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেবেন।

 

 

 

 

সূত্র :  দৈনিক শিক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

K English Nest Canada স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Share the post

Share the postবাচ্চাদের Native Speaker এর মতো করে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্যে প্রথম ২০১৮ সালে গড়ে তুলেছিলাম Kids Club. সেই সময় বাচ্চা এবং অভিভাবকদের অসীম আগ্রহ, আমাকে উৎসাহিত করেছে এই ধারাকে অব্যাহত রাখতে। ২০২২ সালে কানাডা যাওয়ার পর এবং সেখানে স্কুলে কাজ করার মাধ্যমে Native Speaker এর মতো কথা বলার গুরুত্ব আরও বুঝতে পারলাম। […]

পুঁজি বাজারে সাফল্যের চাবিকাঠি

Share the post

Share the postশেয়ার বাজারে সফলতার জন্য প্রয়োজন বিনিয়োগ শিক্ষা, আর এর জন্য প্রয়োজন অধ্যবসায়। আমাদেরকে পুঁজি বাজারে সফলতা পেতে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ, পজিটিভ ইন্ডিকেটর ও পুঁজি বাজারের শৃঙ্খলার নীতি সম্পর্কে জানতে হবে। আর এই জ্ঞান আহরনের জন্য স্বশিক্ষার কেনো বিকল্প নাই, এছাড়াও সাহায্য নিতে পারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুলোর ও বই পুস্তকের। পুঁজি বাজারের উত্থান ও […]