নগর সেবায় নিজেকে উজাড় করে দিতে চাই: রেজাউল করিম চৌধুরী

Share the post

এস ডি জিবন ।। চট্টগ্রাম  :       চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মেয়র পদে কাজ করার সুযোগ হলে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সামাজিক সংগঠন গুলোকে উন্নয়ন পরিকল্পনায় সম্পৃক্ত করে সব এলাকায় সুষম উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করব। আমরা উন্নয়নের বিষ্ময়কর নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী।

তিনি নগর উন্নয়নের জন্য আমাকে মেয়র পদে আপনাদের মেন্ডেড আদায় করার জন্য মনোনীত করেছেন। আপনাদের দোয়া, সহযোগিতা, ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম উন্নয়ন কাজের প্রতিনিধি হিসেবে নগর সেবায় নিজেকে উজাড় করে দিতে চাই। মঙ্গলবার ১৭ নভেম্বর বিকালে নগরীর উত্তর পাহাড়তলী আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের এরশাদ মামুন, জাহাঙ্গীর আলম, আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক, আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের মুরুব্বিগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]