শাহজাদপুরে ৭০ লাখ টাকা ব্যয়ে পুকুরের সৌন্দর্য্য বর্ধন ও সম্মেলন কক্ষের আধুনিকায়নের উদ্বোধন

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পুকুর সংস্কার, সৌন্দর্য্য বর্ধন এবং সম্মেলন কক্ষের আধুনিকায়নের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক পুকুর সংস্কার ও উপজেলা হলরুমের আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের ফলক উন্মোচন করেন। পরে তিনি পুকুরের উত্তর পাশে একটি গাছের চারা রোপণ করে সবুজায়নের বার্তা দেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে দুপুর ১টায় শাহজাদপুরে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি ভবনসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং জনগণের ভূমি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে কর্মকর্তাদের নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]