শাহজাদপুরে ফল মেলা ২০২৫ শুরু: দেশি ফলের গুরুত্বে সচেতনতামূলক আয়োজন

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: “দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে ফল মেলা ২০২৫। উপজেলার দিলরুবা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহজাদপুর।
আজ সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। দেশি ফলের চাষ বাড়লে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং কৃষকের আর্থিক উন্নয়ন সম্ভব হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব জেরিন আহম্মেদ। তিনি বলেন, দেশি ফল শুধু পুষ্টিকরই নয়, বরং আমাদের স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। ফল চাষে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে, যেন তারা কৃষিকে পেশা হিসেবে নিতে আগ্রহী হয়।
এ সময় বক্তারা আরও বলেন, ফল মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের উৎস। নিয়মিত দেশীয় মৌসুমী ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং খাদ্যাভ্যাস হয় আরও স্বাস্থ্যসম্মত। এজন্য ফলদ বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার জনাব শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা ইয়াছমিন এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
মেলায় বিভিন্ন দেশি ফল, চারা গাছ, আধুনিক ফলচাষ পদ্ধতি ও প্রযুক্তির প্রদর্শনী স্থান করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]