শাহজাদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :“জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫” উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা পরিষদে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলা কেবল সরকারের একার দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্ববোধের মাধ্যমেই এটি সম্ভব। প্রতিটি চালক, পথচারী এবং নাগরিক যদি ট্রাফিক আইন মেনে চলে, তাহলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। দুর্ঘটনার পর নয়, আগে থেকেই সতর্ক থাকা আমাদের কর্তব্য।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. শাহাদত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব প্রমুখ।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সবার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]