‎বানিয়াচংয়ে প্রেমঘটিত বিরোধে জেড়ে ভাইকে কুপিয়ে হত্যা, এলাকাজুড়ে উত্তেজনা

Share the post

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামে প্রেমঘটিত বিরোধের জেরে সাদেক মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বলাকিপুর গ্রামের সারাজ মোল্লার ছেলে রিয়াদের বোনকে একই গ্রামের এনায়েত মিয়া, যিনি পেশায় একজন পুলিশ সদস্য, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি রিয়াদ ও তার পরিবার মেনে নিতে না পেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

‎বুধবার বিকেলে এ বিরোধের জের ধরে রিয়াদ ধারালো অস্ত্র নিয়ে সাদেক মিয়ার ওপর হামলা চালায়। এতে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর থেকেই অভিযুক্ত রিয়াদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]