শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন, দেশেকে এগিয়ে নিন, বিএনপির পথসভায় ডক্টর ফরিদ

Share the post
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধিঃ ছাত্র জনতার রক্তের পথ বেয়ে ৫ আগষ্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এ অর্জন সমগ্র দেশের ছাত্র-জনতার অর্জন। এ অর্জন সাম্যবাদের, গণতন্ত্রের অর্জন। এটা দূর্বৃতায়নকে রুখে দিয়ে গণতন্ত্রকে সুসংহত করার অর্জন। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আগামীতে কেউ যেন এ অর্জন নস্যাৎ করতে না পারে। দলের নাম ভাঙ্গিয়ে বা দলের ভেতর অনুপ্রবেশ করে কেউ যেন অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য সকল পর্যায়ের জাতীয়তাবাদী সৈনিকদের সজাগ থাকতে হবে। শুক্রবার (৩০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টায় বিএনপি আয়োজিত এক পথ সভায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।  গৌরম্ভা ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ৫ আগষ্ট পরবর্তী সময়ে রামপাল ও মোংলার সব ধর্মের মানুষ নিরাপদে রয়েছে। কিছু অতি উৎসাহী ঘাপটি মেরা থাকা দূর্বৃতরা ঘের দখল ও চাঁদাবাজির অপচেষ্টা করেছে। যা আমাদের নেতাকর্মীরা শক্ত হাতে দমন করেছে। তারেক রহমানের নির্দেশনা খুবই স্পষ্ট। শিক্ষাঙ্গনে লেখাপড়া পরিবেশ নিশ্চিত করতে হবে। নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবেন। সকলে সহাবস্থানে থেকে তাদের ব্যবসা বাণিজ্য পরিচানা করবেন। কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না। কেউ দলের নাম ভাঙ্গিয়ে পরিবেশ নষ্ট করলে বা অপচেষ্টা চালালে তা প্রশাসনকে সাথে নিয়ে শক্ত হাতে দমন করা হবে বলে হুসিয়ারী দেন এই নেতা।
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মো. আসাদুর রহমান, আমিনুল ইসলাম কুটি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]