নওগাঁয় কলাবাগানে মাটির নিচে মিলল সাড়ে ২৭ কেজি গাঁজা

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁঃ নওগাঁয় অভিনব কায়দায় কলাবাগানের মাটির নিচে লুকিয়ে রাখা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব সদস্যেরা।
এ সময় এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫। ওই নারীর নাম মোছা. কুলসুম (৩৫)। তিনি জেলার বদলগাছী উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটা অপারেশন দল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জেলার বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলাবাগানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে স্বামী আব্দুল জলিল পালিয়ে গেলেও স্ত্রী কুলসুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুলসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]