শহরকে বসবাসযোগ্য করে গড়ে তোলাই হবে বড় চ্যালেঞ্জ: আশা

Share the post
শাকিল মাহবুব,নারায়ণগঞ্জ:  মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা বলেছেন, নারায়ণগঞ্জ বর্তমানে বসবাসযোগ্য শহর নয়। গ্যাস, পানি, ফুটপাত, অটোরিকশাসহ নানা নাগরিক সমস্যার কারণে মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তবে দৃশ্যমানভাবে দ্রুত সময়ের মধ্যে শহরকে বসবাসযোগ্য, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলাই হবে বড় চ্যালেঞ্জ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তার বাবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ ভোটের মাধ্যমে প্রকাশ করেছে। অতীতে তিনবার সংসদ সদস্য থাকা আনন্দের বিষয় হলেও এবার চতুর্থবার নির্বাচিত হওয়া পরিবার ও সমর্থকদের জন্য আবেগের জায়গা ছিল। সদর ও বন্দরবাসীসহ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আশা আরও বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশেই বিএনপির বিজয় হয়েছে। অনেকেই আশঙ্কা করেছিল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের মতো আচরণ করবে; কিন্তু দল সহনশীলতা ও ধৈর্য ধরে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে যেই দল থেকেই নির্বাচিত হোক, এ নির্বাচনের সফলতায় বিএনপির অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের অবদান রয়েছে। তাই এই বিজয় শুধু নারায়ণগঞ্জের কয়েকটি আসনের নয়, সারা দেশের মানুষের বিজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]