নওগাঁয় ফোরলেন রাস্তা ও আধুনিক স্টেডিয়ামের প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত এমপি ধলু

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু তাঁর নির্বাচনী এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে সময়োপযোগী কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনাইটেড প্রেস ক্লাব, নওগাঁ জেলা শাখার সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন ও নওগাঁকে একটি আধুনিক সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে শহরের প্রধান অন্তরায় ‘যানজট’ দূরীকরণে তিনি বিদ্যমান রাস্তাগুলো প্রশস্ত করে যানচলাচল নির্বিঘ্ন করার ঘোষণা দিয়েছেন। ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে তিনি জেলা স্টেডিয়ামকে আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিশ্বমানের ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জাহিদুল ইসলাম ধলু আরও উল্লেখ করেন, কৃষিনির্ভর এই জেলার প্রধান চালিকাশক্তি আম ও ধান। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে কৃষকরা তাদের হাড়ভাঙা খাটুনির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নওগাঁর আপামর জনসাধারণের প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে আমাদের আশ্বস্ত করেছেন, নওগাঁয় রেললাইন সংযোগ স্থাপন করা হবে।
এর ফলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ও দ্রুততম সময়ে কৃষিপণ্য দেশের প্রাণকেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এছাড়াও কৃষকদের দীর্ঘদিনের দাবি ‘আধুনিক কৃষি সম্প্রসারণ হিমাগার’ নির্মাণের মাধ্যমে ফসলের অপচয় রোধ ও সঠিক মূল্য নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ্‌, নওগাঁর সার্বিক উন্নয়নে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]