শরনখোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

Share the post

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরনখোলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শরণখোলা থানায় ৩১ বার তোপধনী করা হয়। বিভিন্ন সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ নামের নতুন একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতায় দিনটিকে সরনীয় করে রাখতে প্রতি বছর এই দিনে পালিত হয় মহান বিজয় দিবস।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন শান্ত উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা পাইলট হাইস্কুল, আর.কে.ডি.এস পাইলট বালিকা বিদ্যালয়, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি এবং টি.টি এ্যান্ড ডি.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। অন্যদিকে, উপজেলা বি.এন.পি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও উপজেলা কৃষকলীগ শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় মিছিল রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]