বােয়ালখালীতে নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত সাহাব উদ্দিনসহ গ্রেপ্তার ৫

Share the post

বোয়ালখালী প্রতিনিধিঃ বােয়ালখালী থানায় বিভিন্ন মামলায় একই দিনে ৫ (পাঁচ) জনকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। গত সােমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মাে. আবদুল করিম জানান, গ্রেপ্তার ৫ জনই পরােয়ানাভুক্ত আসামি। তাদের গতকাল মঙ্গলবার তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে। থানাসূত্র জানায়, চান্দগাঁও থানার মাদক মামলায় পরােয়ানাভুক্ত কধুরখীল শহিদ আহমদ সওদাগরের বাড়ির মৃত জমির উদ্দিনের পুত্র মাে. জসিম উদ্দিনকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে নারী ও শিশু নির্যাতন আইন মামলায় পূর্ব কালুরঘাট চরখিদিরপুর বৌদ্ধ বিহার রােড সংলগ্ন মৃত মাে. ইসলামের পুত্র মাে, সাহাব উদ্দিনকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। একই জাতীয় মামলায় উপজেলা শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের সুনীল চক্রবর্তীর পুত্র প্রদীপ চক্রবর্তীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । এছাড়া যৌতুক নিরােধ আইনে শ্রীপুর মল্লিকপাড়ার মদন মল্লিকের পুত্র রণ মল্লিককে গ্রেপ্তার করে থানা পুলিশ। অন্যদিকে পারিবারিক সহিংসতা মামলায় পশ্চিম কধুরখীল পাঠান পাড়ার আবু সিদ্দিকের পুত্র মাে. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]