শরণখোলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত

Share the post

মোঃনাজমুল ইসলাম,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় মেয়েকে এগিয়ে দিতে গিয়ে দ্রুতগামী একটি মটর সাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর (বুধবার) বিকালে শরণখোলা – মোড়েলগঞ্জ আ লিক মহাসড়কের ধানসাগর ইউনিয়নের কাঠের পুল এলাকায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে একই দিন সন্ধ্যায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সে উপজেলার দক্ষিন বাঁধাল গ্রামের বাসিন্ধা কৃষক আব্দুল হাকিম হাওলাদারের স্ত্রী। নিহতের বোনের ছেলে তাইজুল ইসলাম জানান, আকলিমা বেগম বুধবার বিকালে তার ছোট মেয়ে শারমিনকে তার শশুরলায়ের উদ্দ্যেশে এগিয়ে দেয়ার জন্য বাড়ি থেকে মেয়ের সাথে আঞ্চলিক মহাসড়কের কাঠের পুল এলাকায় যায়। কিন্তু শরণখোলা উদ্দেশ্যে আসা রায়েন্দা বাজার এলাকার বাসিন্ধা দেলোয়ার হোসেনের ছেলে মো. সাগরের একটি দ্রুতগামী মটর সাইকেল পিছন থেকে তাকে স্বজোরে ধাক্কা দিলে পাঁকা রাস্তার উপর পড়ে এবং মাথা থেতলে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে জানায়। এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: তরিকুল ইসলাম বলেন, ওই গৃহবধুর মাথায় প্রচন্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় তার মৃত্যু ঘটে । এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, মটর সাইকেল দুর্ঘটনায় ওই গৃহবধু মারা গেছেন। তবে, মটর সাইকেল চালক হাসপাতালে ভর্তি আছে এবং ময়না তদন্ত শেষে নিহত গৃহবধুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]