দীর্ঘ সাত বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সুন্দরবনের বনদস্যুদের গুলিতে আহত নজিরের মৃত্যু

Share the post

মোঃনাজমুল ইসলাম,শরণখোলা প্রতিনিধিঃ সাত বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন সুন্দরবনের বনদস্যুদের গুলিতে আহত বাগেরহাটের শরণখোলার নজির হাওলাদার। দীর্ঘদিন পঙ্গু জীবন যাপন করার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় মৃত্যু হয় তার। বুধবার (২৮ অক্টোবর) সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে এসেছেন স্বজনরা। এর আগে রোববার (২৫ অক্টোবর) অনেক অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। নজির শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিন সন্তানের জনক ৪০ বছর বয়সী নজির সুন্দরবনে মাছ ধরে সংসার চালাতেন। সাত বছর আগে বনদস্যুদের গুলিতে সবকিছু স্তব্ধ হয়ে যায়। এরপর থেকে ভিক্ষা করেই চলতো নজিরের সংসার। নজিরের শ্যালক মনির বলেন, ‘গুলি লাগার পর থেকে নজির ভাই হাঁটতে চলতে পারতেন না। হুইল চেয়ারে বসে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রোববার হঠাৎ আরও বেশি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় জনপ্র্রতিনিধিদের সহায়তায় আমরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। নজিরের মরদেহ আমরা বাড়িতে নিয়ে এসেছি। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]