লালপুরে স্ত্রী হত্যার রহস্য উদঘাটন – স্বামী গ্রেফতার

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মাঝগ্রামে স্ত্রী শারমিন আক্তারকে হত্যার দায়ে স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোপালপুর কয়েট্টা গ্রামের তার খালুর বাড়ি থেকে আটক করে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান , ‘প্রায় ২ বছর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার লহলামারী সাহেব গ্রামের তহুরুল ইসলামের মেয়ে শারমিন খাতুনকে বিয়ে করে ভ্যান চালক সাদ্দাম হোসেন। বিয়ের পর হতে তাদের দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদসহ সাংসারিক অশান্তি লেগেই থাকতো। সংসারে অভাব অনটনের কারনে প্রায় ৩ মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই শারমিন পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেডে চাকরি নেয়। গত ২৩ জানুয়ারী রাত ১১ টার দিকে ইপিজেডে চাকরির বিষয়কে কেন্দ্র করে তর্কবির্তকের এক পর্যায়ে নিজ ঘরে সাদ্দাম শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় শারমিনের ভাই রিপন আলী ২৫ জানুয়ারী লালপুর থানায় মামলা করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জানুয়ারি ভোরে তাকে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদে ও আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]