গাজীপুরে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুর মহানগরের টংগী পূর্ব থানা আওয়ামী লীগ নেতা ও টংগী থানা যুবলীগের সাবেক সভাপতি এম এ সাত্তার মোল্লার বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এব্যাপারে ভুক্তভোগী মহিলা বাদী হয়ে গত ২৫ তারিখ টংগী পূর্ব থানায় একটা লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ তারিখ রবিবার সন্ধ্যা ৭টার দিকে দত্তপাড়া এলাকার মৃত কাদির মোল্লার ছেলে সাত্তার মোল্লার নেতৃত্ব শৈলারগাতী এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে শাকিল মাহমুদ নাহিদ (৩৮) এরশাদনগর এলাকার বাবুল মিয়ার ছেলে অন্তর আহমেদ (২৩) তানভীর( ৪৫) সহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী শৈলারগাতী এলাকার মোঃ আলী হোসনের বাড়ীতে জোর পূর্বক প্রবেশ করে আলী হোসনের স্ত্রী রেহেনা আক্তার( ৩৭) কে গালাগালি করতে থাকে এসময় রেহেনা আক্তার প্রতিবাদ করলে সাত্তার মোল্লাসহ উল্লেখিত আসামীরা রেহেনা আক্তারকে চুলের মুঠি ধরে মারধর করে শরীরের বিভিন্ন অংশে জখম করে জোরপূর্বক শ্লীলতাহানি করার চেষ্টা করে এসময় রেহেনার ঘরের আলমারি ভেঙ্গে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা ৫ ভরি স্বর্নালংকার লুটপাট করে নিয়ে যায় এসময় রেহেনা আক্তারের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামীরা তাকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এবিষয়ে টংগী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই পক্ষ অভিযোগ দাখিল করেছে আমরা দুইটা অভিযোগ তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]